Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৫৭, ২০ নভেম্বর ২০২৫

রামপুরায় বাসে আওয়ামী দুর্বৃত্তদের আগুন

রামপুরায় বাসে আওয়ামী দুর্বৃত্তদের আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় আবারও নাশকতার চেষ্টায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। বুধবার ৯১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান জানান—সংবাদ পেয়ে আশেপাশের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি—হঠাৎ আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে ছুটে গিয়ে বাসে আগুন লাগিয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। তবে এর পেছনে সংগঠিত নাশকতার কোনও ইঙ্গিত আছে কি না—তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

এদিকে সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বাসে অগ্নিসংযোগ ঘটনাকে কেন্দ্র করে ভয়-আতঙ্কে সাধারণ মানুষ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন—একটি আওয়ামী লীগ চক্র নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে সংঘবদ্ধ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার