Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ১৫ নভেম্বর ২০২৫

হাতিরঝিলে মোটরসাইকেলে আগুন

রাজধানীতে কয়েক ঘণ্টায় তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে কয়েক ঘণ্টায় তিন স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর, পল্লবী ও হাতিরঝিল এলাকায় পৃথকভাবে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের পর একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি ঘটে বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুরের বিআরটিএ অফিসসংলগ্ন এলাকায়। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানান, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

পরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক ফুয়াদ আহমেদ জানান, বিস্ফোরণে কেউ আহত হয়নি এবং পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় কাজ করছে।

এরপর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পল্লবী থানা পুলিশ জানায়, বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

একই সন্ধ্যায় রাজধানীর তিন স্থানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ আশপাশের সব তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সৌদি আরবকে উড়িয়ে স্পেনের শক্ত বার্তা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা