Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ২৬ নভেম্বর ২০২৫

পুড়ে ছাই শতাধিক ঘর 

কড়াইল বস্তির আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে

কড়াইল বস্তির আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে লাগা আগুন রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা হয়। কড়াইল বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা ও তিনতলা ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

বস্তির বেশিরভাগ বাসিন্দা পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর। আগুন লাগার সময় অনেকেই বাড়িতে ছিলেন না, তাই বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো যায়। তবে আগুনের ধোঁয়া অনেক দূর থেকে দৃশ্যমান ছিলো। স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে হাতেনাতে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুন <<>> তিন ঘণ্টা পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ব্যর্থ ১৯ ইউনিট

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বস্তির বড় অংশ জুড়ে আগুনের লেলিহান শিখা। বাসিন্দারা শতাধিক ঘর পুড়ে যাওয়ার কথা জানাচ্ছেন এবং যে যার সামর্থ্য অনুযায়ী ঘরের শেষ সম্বল বাঁচানোর চেষ্টা করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং পরিস্থিতি শান্ত। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব এখনও করা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার