Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১৬ নভেম্বর ২০২৫

একই দিনে রাজধানীতে পরপর পাঁচ ককটেল বিস্ফোরণ

বেইলি রোডে কেএফসি ভবনে আগুন

বেইলি রোডে কেএফসি ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে কেএফসি রেস্তোরাঁর ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে। ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ৫ মিনিটে খবর পাওয়ার পর ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে গিয়ে দেখা যায় আগুন স্বতঃস্ফূর্তভাবেই নিভে গেছে। অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক ঘণ্টা আগেই রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকার পাশে প্রথম ককটেল বিস্ফোরিত হয়। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে।

হাতিরঝিলের মধুবাগ ব্রিজেও শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সেতুর পাশে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়, তবে কেউ আহত হয়নি। হাতিরঝিল থানার এসআই ফুয়াদ আহমেদ জানান, ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক উড়ালসড়কের ওপর থেকে নিচে মৌচাক ক্রসিং এলাকায় একটি ককটেল ছোড়া হয়। কয়েকজন দুর্বৃত্ত উড়ালসড়ক থেকে ককটেল ফাটিয়ে দৌড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

একদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পুরো ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্ত করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ