Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ২৫ নভেম্বর ২০২৫

ফায়ার সার্ভিসের ১১ ইউনিট উদ্ধার তৎপরতায়

মহাখালীর কড়াইল বস্তিতে আগুন

মহাখালীর কড়াইল বস্তিতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

আগুনের কারণে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে উঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং পরিস্থিতি স্থিতিশীল করতে রাত পর্যন্ত কাজ চালানো হতে পারে।

স্থানীয়দের সতর্ক করে ফায়ার সার্ভিস জানিয়েছে, যারা এলাকায় অবস্থান করছেন, তারা দূরে থাকুন এবং উদ্ধারকারী বাহিনীর কাজে বাধা সৃষ্টি করবেন না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার