Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২২ নভেম্বর ২০২৫

পাঁচ ইউনিটের দ্রুত অভিযানে বড় দুর্ঘটনা এড়ানো গেলো

বিজয়নগরে ১০ তলা ভবনে আগুন

বিজয়নগরে ১০ তলা ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ত বিজয়নগর এলাকায় একটি বহুতল ভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

শনিবার বিকেল ৩টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পৌঁছায়। সঙ্গে সঙ্গে নিকটস্থ স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৩টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান—আগুন লাগে বিজয়নগরের একটি ১০ তলা ভবনের ৯ম তলায়। খবর পেয়ে ইউনিটগুলো দ্রুত পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঠিক কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এবং এতে কতটুকু ক্ষতি হয়েছে—তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা মানুষজন দ্রুত বের হয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের উপরের দিক থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন