Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ১৯ নভেম্বর ২০২৫

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিশ ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদনকারী কারখানার কেমিক্যালের বিশাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ১৯ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রচণ্ড শব্দের পর কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পাশাপাশি স্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরাও পানির ড্রাম ও হাতের পাইপ নিয়ে আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

অগ্নিকাণ্ডের তীব্রতা বেশি হওয়ায় আগুন দ্রুতই কেমিক্যাল ভর্তি গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে। দাহ্য রাসায়নিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি দোকান ও বাড়িঘর খালি করে দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বিপুল পরিমাণ কাঁচামাল, মশার কয়েল উৎপাদন যন্ত্রাংশ এবং প্রস্তুত পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

অগ্নিনির্বাপণকর্মীরা জানান, কেমিক্যালের আগুন সাধারণ আগুনের তুলনায় অনেক বেশি জটিল ও বিস্তারযোগ্য হওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঘটনাস্থলে আরও ইউনিট পাঠানোর প্রস্তুতি রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে শর্টসার্কিট বা কেমিক্যাল বিক্রিয়ার সম্ভাবনার কথা বলছে।

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক আংশিক নিয়ন্ত্রণে নিয়ে জনসাধারণকে নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ করছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে
বিশ্ব শেয়ারবাজারে বড় ধস, একদিনে কমলো ২.৫ ট্রিলিয়ন ডলার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, চাঁদপুরে বিএনপির বিক্ষোভ
ইরান থেকে হাজার কিলোমিটার দূরে মার্কিন নৌবাহিনী: তেহরান
বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর
‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
টেকনাফের পাহাড়ে ৩ লাশ, যৌথ বাহিনীর অভিযান
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬