Sobar Desh | সবার দেশ কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ১৭ নভেম্বর ২০২৫

প্রত্যক্ষদর্শীদের দাবি—দু’জনকে দৌঁড়ে পালাতে দেখা গেছে

কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে রহস্যজনক আগুন

কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে রহস্যজনক আগুন
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং এলাকায় রাতের অন্ধকারে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, রাত ১০টার কিছু পরেই কেরানীগঞ্জ দক্ষিণ থানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়—এটি স্বাভাবিক অগ্নিকাণ্ড নয়, বরং পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। আগুনে ডাম্পিংয়ে থাকা একটি লেগুনা সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, থানা চত্বরে আগুন দেখা মাত্রই তিনি চিৎকার করে অন্যদের জানান। তখনই দুই ব্যক্তিকে দ্রুত পলায়ন করতে দেখেছেন। অন্ধকারের কারণে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনাটি স্বীকার করলেও ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ডাম্পিংয়ে থাকা আবর্জনা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

রহস্যজনক এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মনে বহু প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি