Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০৫, ১৭ ডিসেম্বর ২০২৫

বিজিবির অভিযান

ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক

ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক
ছবি: সবার দেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৭-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফার্সিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৩৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহানুর আলম জনি (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত জাহানুর আলম জনি ধামইরহাট উপজেলার ছাইতান কুড়ি গ্রামের বাসিন্দা। তিনি মো. আবু বক্করের ছেলে। বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানা গেছে।

আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও আটক আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব