Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৯, ১২ ডিসেম্বর ২০২৫

ধামইরহাটে বিপুল পরিমান মাদকসহ ২ চোরাকারবারী আটক

ধামইরহাটে বিপুল পরিমান মাদকসহ ২ চোরাকারবারী আটক
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাট সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার গনায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল সীমান্ত পিলার ২৬৩/২-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বীর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছে মোঃ আব্দুল লতিফ (৪০) ও শ্যামল দাস (৬০)। উভয়ের গ্রামের ঠিকানা চকমলিন, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা (মামলা নং-১২, তারিখ-১১ ডিসেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে এবং সমস্ত মালামালসহ তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস বলেছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ধামইরহাট সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালানের ঘটনা নিয়মিত নজরদারির আওতায় আনা হচ্ছে। অভিযান সফল হওয়ায় স্থানীয়রা নিরাপত্তা জোরদারকরণের প্রশংসা করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন