Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ২৪ মার্চ ২০২৬

ইউল্যাব ছাত্রী তানহার মৃত্যু: প্রেমিক সায়মন পুলিশ হেফাজতে

ইউল্যাব ছাত্রী তানহার মৃত্যু: প্রেমিক সায়মন পুলিশ হেফাজতে
ছবি: সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর শিক্ষার্থী তানহা বিনতে বাশারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তার প্রেমিক আনিল ফয়সাল সায়মনকে কুমিল্লা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে কুমিল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার।

পুলিশ সূত্রে জানা যায়, আটক আনিল ফয়সাল সায়মন কুমিল্লার বরুড়া উপজেলার বনকরা গ্রামের বাসিন্দা। তার পরিবার বর্তমানে নগরীর টমছমব্রীজ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি নিজেও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর শিক্ষার্থী। অপরদিকে নিহত তানহা বিনতে বাশার কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ৩ নভেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার স্বপ্নচূড়া ভবনের একটি ফ্ল্যাট থেকে তানহার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ নভেম্বর তার বাবা আবুল বাশার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আনিল ফয়সাল সায়মনসহ তিনজনকে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার অভিযোগে আসামি করা হয়।

নিহতের বাবা আবুল বাশার জানান, ঘটনার পর সায়মন উচ্চ আদালত থেকে এক মাসের আগাম জামিন নেন, যা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিলো। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর আদালতে আত্মসমর্পণ করেননি।

তিনি আরও অভিযোগ করেন, তার মেয়ের আত্মহত্যার পেছনে সায়মন সরাসরি দায়ী এবং একজন বাবা হিসেবে তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

এদিকে, কুমিল্লা কোতয়ালী থানার ওসি তৌহিদ আনোয়ার জানান, স্থানীয় জনগণ সায়মনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, সায়মনকে কুমিল্লায় আটকের বিষয়টি তারা জেনেছেন। তাকে ঢাকায় এনে মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নেয়ার প্রস্তুতি চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানকে স্বর্ণালংকার ও অর্থ দিচ্ছে সাহায্য করছে কাশ্মীরবাসী
ইসরায়েল-মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ
জাইমা ইস্যুতে বিতর্ক, বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ আমিনুল হকের
ইউল্যাব ছাত্রী তানহার মৃত্যু: প্রেমিক সায়মন পুলিশ হেফাজতে
ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন
দিনাজপুরে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ
নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রে অভিযান, কারাদণ্ড ও জরিমানা
রিলস ও পোস্টেই মাসে ৩০০০ ডলার আয়
তেল সংকটে ব্যতিক্রমী বিয়ে: বর উপহার পেলো অকটেন
হামলা স্থগিতের পর ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক আঘাত
পাল্টা হুমকিতে ভয়ে পিছু হটেছেন ট্রাম্প, হামলা স্থগিতের ঘোষণা
সংস্কার ও স্থানীয় সরকার ইস্যুতে উত্তাপ বাড়ছে রাজনীতিতে
ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান