Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ১৯ এপ্রিল ২০২৬

ভিডিও ভাইরালে তোলপাড়

অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেয়া হলো কিলঘুষি

অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেয়া হলো কিলঘুষি
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বের করে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ঐতিহ্যবাহী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেন এ ঘটনায় স্থানীয় দুই রাজনৈতিক ব্যক্তিকে দায়ী করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ তার কার্যালয়ে দাফতরিক কাজ করছিলেন। এ সময় আমজাদ হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি হঠাৎ করে ক্যাম্পাসে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষে ঢুকে তাকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা অধ্যক্ষের ওপর হামলা চালায় এবং তাকে অফিস কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে বারান্দায় ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে আসেন। তখন হামলাকারীরা অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সরে পড়ে। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকেই কলেজজুড়ে আতঙ্ক বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, আমজাদ হোসেন ও নাজমুল হোসেন বাদলের নেতৃত্বে আসা একটি দল তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কোনো ধরনের সুযোগ না দিয়েই তারা হামলা চালায়। এ ঘটনায় তিনি রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অধ্যক্ষের প্যান্ট ধরে টেনে নিয়ে যাচ্ছেন এবং তাকে মারধর করছেন। ভিডিওতে হামলাকারীদের ‘ধর’ ও ‘না করছিলাম না’ বলে চিৎকার করতে শোনা যায়।

অভিযুক্তদের মধ্যে নাজমুল হোসেন বাদল স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আমজাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত বলে জানা গেছে। তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল হোসেন দাবি করেছেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন এবং এ বিষয়ে কিছুই জানেন না।

উল্লেখ্য, এর আগেও গত ২৬ জানুয়ারি একই অধ্যক্ষকে বহাল রাখার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছিল। সে সময়ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে