Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ৯ মে ২০২৫

আইভী গ্রেফতার, কারাগারে পাঠানোর আদেশ

আইভী গ্রেফতার, কারাগারে পাঠানোর আদেশ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৯ মে) সকালে আদালতে হাজির করার পর তাকে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ আদেশ দেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল আইভীর বাসায় যায় তাকে গ্রেফতার করতে। কিন্তু খবর ছড়িয়ে পড়লে চারপাশ থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে আইভীর বাড়ির সামনে। তারা পুলিশের গাড়ি আটকে স্লোগান দিতে থাকে, ‘আইভী আপা মুক্তি চা’।

পুলিশ রাতে গ্রেফতার করতে না পারলেও সকালে ফের যায় এবং তখনই তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে।

এদিকে শুক্রবার সকাল ৬টার দিকে আইভীকে নিয়ে যাওয়ার সময় র‌্যাব ও পুলিশের গাড়িতে ইটপাটকেল ও ককটেল ছোড়া হয়। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ