Sobar Desh | সবার দেশ নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৮, ১১ মে ২০২৫

নাগরপুরে চারজনের বিরুদ্ধে অভিযোগ

গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলা

গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলা
অভিযুক্ত ১নং আসামী মোঃ বাতেন (২৬)। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন কলমাইদ গ্রামে এক বিবাহিত নারীর ব্যক্তিগত ছবি গোপনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে ২৭ এপ্রিল রোববার ২০২৫ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলী আদালত, নাগরপুর থানায় দায়ের করা হয়।

বাদী মোছাঃ পারুল আক্তার (৩০), পিতা-মাতার বাড়ি কলমাইদ গ্রামে, বর্তমানে স্বামী কহিনুর ইসলামের অনুপস্থিতিতে একা বসবাস করছেন। তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ১নং আসামী মোঃ বাতেন (২৬) পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে প্রায়ই বাদীর বাড়িতে যাতায়াত করতেন এবং তাকে কুপ্রস্তাব দিতেন। বাদী তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে, একদিন গোপনে বাদীর গোসলের সময় নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময় বাদীকে ব্ল্যাকমেইল করে অর্থ দাবি করেন। প্রথমে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২ লক্ষ টাকা আদায় করেন। এরপর আরও ৪ লক্ষ টাকা দাবি করে, তা না দিলে অশ্লীল ছবি স্বামীর ইমো আইডিতে পাঠানোর হুমকি দেন।

পরবর্তীতে মোঃ বাতেন তার ব্যবহৃত বিভিন্ন ইমো আইডি—‘মনটা ভালা নাই’, ‘আমার পাখী’, ‘আগুন’ এবং ‘md.baten’—ব্যবহার করে উক্ত ছবি বাদীর স্বামীর ইমো অ্যাকাউন্টে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী এ বিষয়ে ২নং, ৩নং ও ৪নং আসামীদের (যথাক্রমে মোঃ আফাজ উদ্দিন, মোছাঃ উজালা বেগম ও মোঃ রফিকুল ইসলাম ওরফে সোহেল) অবহিত করলে তারা কোনো সহানুভূতি না দেখিয়ে বরং আরও টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে বাদী চরম মানসিক দুরবস্থায় পড়েছেন বলে জানান।

এ ঘটনায় পাঁচজন সাক্ষীর নাম মামলায় উল্লেখ করা হয়েছে, এবং প্রয়োজনে আরও সাক্ষী উপস্থিত করা হবে বলেও উল্লেখ করেছেন বাদী।

মামলাটি বর্তমানে বিচারাধীন এবং আদালতের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার