Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ৭ জুন ২০২৫

আপডেট: ২২:৩৫, ৭ জুন ২০২৫

কোরবানির মাংস নিতে এসে হঠাৎ বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কোরবানির মাংস নিতে এসে হঠাৎ বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ডোমকুলী গ্রামে কুরবানির মাংস নিতে এসে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার আকস্মিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ জুন) দুপুর ৩টা ২০ মিনিটে ডোমকুলী গ্রামের আব্দুল হালিমের বাড়ির পার্শ্বেই এ মর্মান্তিক ঘটনা ঘটে। আকস্মিক এ মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়িটির সামনে কুরবানির মাংস বিতরণ চলছিল। এ সময় ওই বৃদ্ধা সেখানে উপস্থিত হন। হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

এলাকাবাসী আরও জানান, মৃত বৃদ্ধার পরিচয় জানা যায়নি। তিনি এলাকার চেনা কেউ নন বলেও দাবি করেছেন অনেকে। ফলে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় ও স্বজনদের সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন। মৃত ব্যক্তির ছবি স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেয়া হয়েছে পরিচয় নিশ্চিতের জন্য।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে— কোনও ব্যক্তি যদি মৃত ব্যক্তির ছবি দেখে শনাক্ত করতে পারেন, তাহলে অবশ্যই তার পরিবারকে বিষয়টি জানাতে অনুরোধ করা হচ্ছে, যাতে মৃতদেহটি পরিবারের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা যায়।

এ ঘটনায় আব্দুল হালিমসহ উপস্থিত স্থানীয়রা অত্যন্ত মর্মাহত হয়েছেন। তারা জানিয়েছেন, এমন হৃদয়বিদারক ঘটনা ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব