Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৪, ১৯ জুন ২০২৫

‘শেখ হাসিনায় আস্থা’ লিফলেট বিতরণকারী জঙ্গি ছাত্রলীগ নেতা গ্রেফতার

‘শেখ হাসিনায় আস্থা’ লিফলেট বিতরণকারী জঙ্গি ছাত্রলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টার দিকে আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মশিউর রহমান মিম উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিম গত ২ ফেব্রুয়ারি জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনার পক্ষে ‘শেখ হাসিনায় আস্থা’ লেখা লিফলেট বিতরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, সরকার পতনের পর থেকে মশিউর রহমান মিম পলাতক ছিলেন। তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিলেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিতর্কিত ও নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত ছাত্রলীগের কার্যক্রম বর্তমানে রাজনৈতিক পর্যবেক্ষণে রয়েছে। এ অবস্থায় দলের নাম ব্যবহার করে লিফলেট বিতরণ ও সংগঠনের পুনর্গঠনের উদ্যোগকে প্রশাসন ‘উস্কানিমূলক’ হিসেবে বিবেচনা করছে।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনার নামে প্রচারাভিযান চালিয়ে রাজনৈতিক ফায়দা তুলতেই নতুন করে সংগঠনের ছত্রছায়ায় কাজ করার চেষ্টা করছিলেন মশিউর মিম। এখন তাকে আইনি প্রক্রিয়ায় তদন্তের মুখোমুখি হতে হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান