Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ১৩ মে ২০২৫

আপডেট: ১৪:১৭, ১৩ মে ২০২৫

জিএম কাদের ও চুন্নুকে গ্রেফতারের আলটিমেটাম

জিএম কাদের ও চুন্নুকে গ্রেফতারের আলটিমেটাম
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। মঙ্গলবার (১৩ মে) দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

আবু হানিফ লিখেছেন, জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর নামে জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলা রয়েছে। হত্যার মতো স্পর্শকাতর মামলায় আসামি হয়েও কীভাবে তারা প্রকাশ্যে ঘুরে বেড়ান এবং নিয়মিত সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন, সেটিই সবচেয়ে বিস্ময়কর।

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে প্রতিদিন অপমান করা হচ্ছে। এ গণহত্যার মামলার আসামিদের গ্রেফতার না করে তাদের প্রকাশ্যে বক্তৃতা-বিবৃতি দিতে দেয়ার দায় সরকার এড়াতে পারে না।

আবু হানিফ আরও হুঁশিয়ার করে বলেন, সরকার যদি ৪৮ ঘণ্টার মধ্যে এ দুই আসামিকে গ্রেফতার না করে, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি অবনতির দায় সরকারের ওপরই বর্তাবে।

পোস্টে তিনি জাতীয় পার্টিকে একদলীয় শাসনের সহযাত্রী হিসেবেও দায়ী করেন। তার ভাষ্য, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, গুম-খুনের রাজনীতি চালিয়েছে—এ সব কিছুর জন্য জাতীয় পার্টিও সমানভাবে দায়ী। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হলে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনীতিও নিষিদ্ধ হওয়া উচিত।

এ বিষয়ে জাতীয় পার্টি বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩