Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ১২ মে ২০২৫

প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে বললেই গ্রেফতার

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে বললেই গ্রেফতার
ফাইল ছবি

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রাক্কালে দলটির পক্ষে প্রকাশ্যে বা অনলাইনে সমর্থন জানালেই গ্রেফতার করা যাবে বলে জানিয়েছে পুলিশ। সরকারের নির্দেশ কার্যকর হওয়ার পর ফেসবুক, ইউটিউব বা অন্য যেকোনো মাধ্যমে দলটির পক্ষে পোস্ট, মন্তব্য বা ভিডিও দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

রোববার (১১ মে) একাধিক পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, নিষিদ্ধ ঘোষণার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারে আর কোনো আইনি জটিলতা থাকছে না।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। মাঠপর্যায়ে নির্দেশনা স্পষ্টভাবে পাঠানো হয়েছে।

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, দলটির পক্ষে কোনও মিছিল, সভা বা গোপন বৈঠকের খবর পেলেই সংশ্লিষ্ট থানার পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। এমনকি সোশ্যাল মিডিয়ায় দলটির পক্ষে যেকোনও মন্তব্য, পোস্ট বা ভিডিও শেয়ার করলেও গ্রেফতার করা হবে।

সাইবার অপরাধ দমন শাখার এক কর্মকর্তা বলেন, বিদেশে বসেও কেউ যদি আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালায়, দেশে ফিরলেই তাকে সাইবার সিকিউরিটি আইনে গ্রেফতার করা হবে।

সাবেক আইজিপি নূরুল হুদা বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এখন পুলিশের পূর্ণ অধিকার রয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম জানান, সরকারি আদেশ অমান্য করলে পেনাল কোডের ১৮৮ ধারায় ৬ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সোশ্যাল মিডিয়া পোস্টও এ আইনের আওতায় পড়বে।

এদিকে, অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার নির্দেশনাও আসছে বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বিটিআরসি মেটা ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় চিঠি দেবে। ভেরিফায়েড ফেসবুক পেজসহ সব অনলাইন কার্যক্রম নিষিদ্ধ করা হবে।

এ পটভূমিতে বলা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো বৃহৎ রাজনৈতিক দলকে অনলাইন-অফলাইন উভয় স্তরেই নিষিদ্ধ ঘোষণা করে সরকার কঠোর নজরদারির পদক্ষেপ নিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা