Sobar Desh | সবার দেশ মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৮, ৪ মে ২০২৫

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনায় জড়িত

নিষিদ্ধ ছাত্রলীগসহ যুবলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগসহ যুবলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের গড়পাড়ায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন–

  • উজ্জ্বল হোসেন: সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি
  • মাসুদ রানা ও সাফি মীর: জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি
  • আবিদ হোসেন ও হৃদয় হোসেন: ছাত্রলীগের সক্রিয় কর্মী

তাদের সবাই মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাসিন্দা।

অভিযোগ অনুসারে, গত ১৫ এপ্রিল গভীর রাতে চান্দর গ্রামে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে বাড়ির গুরুত্বপূর্ণ শিল্পকর্ম, ক্যানভাস ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি শিল্পমহল ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

অভিযোগ পাওয়ার পর টানা দুদিন অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। ওসি এস এম আমান উল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার গ্রেফতার হওয়া পাঁচজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ মহলের সঙ্গে অভিযুক্তদের যোগসূত্র রাজনীতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে। শিল্পী মানবেন্দ্র ঘোষ তার একাধিক সাক্ষাৎকারে ঘটনার পেছনে প্রভাবশালী মহলের হাত থাকার আশঙ্কা প্রকাশ করেছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ