Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ৩ জুলাই ২০২৫

মুরাদনগরে গণপিটুনিতে মা-ছেলেসহ নিহত ৪

মুরাদনগরে গণপিটুনিতে মা-ছেলেসহ নিহত ৪
প্রতীকি ছবি

কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গুরা বাজার থানার আওতাধীন আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া এবং দুই মেয়ে জোনাকি ও রুমা।

বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা জানিয়েছেন, নিহতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে গ্রামবাসীর ক্ষোভের শিকার হয়ে তারা গণপিটুনিতে প্রাণ হারান।

স্থানীয়দের অভিযোগ, রোকসানা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে মুরাদনগরসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় তাদের কার্যক্রম আরও বেড়ে গেলে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর জেরে আজ সকালে ওই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। কারা সরাসরি জড়িত তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য