Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৯, ২৬ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে নৌ ডাকাতদের হামলা, ব্যাপক গোলাগুলি

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে নৌ ডাকাতদের হামলা, ব্যাপক গোলাগুলি
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ার মেঘনা নদীতে পুলিশের অস্থায়ী ক্যাম্পে স্থানীয় নৌ ডাকাতরা হামলা চালিয়েছে। হামলায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে। পুলিশ জানিয়েছে, আত্মরক্ষার্থে তারা পাল্টা গুলি চালিয়েছে এবং হামলাকারীরা পরে পালিয়ে গেছে।

পুলিশ সূত্র জানায়, নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের অন্তত ৩০–৩৫ জন সদস্য ৫–৬টি ট্রলারে করে ক্যাম্পের কাছে আসে। প্রথমে তারা ৪–৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়, পরে ট্রলার থেকে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে ২৪ রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলি আধা ঘণ্টার বেশি সময় ধরে চলে। কোনো পুলিশ সদস্য আহত হয়নি, তবে ডাকাতদের মধ্যে কেউ আহত হয়েছে কি না তা নিশ্চিত করা যায়নি।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, নৌ ডাকাতরা সম্ভবত চাঁদা তুলার জন্য নদীতে নেমেছিল, কিন্তু পুলিশের উপস্থিতিতে তারা ব্যর্থ হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে নৌ ডাকাতদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

গজারিয়ার গুয়াগাছিয়ায় বেশ কয়েকটি নৌ ডাকাত দল সক্রিয়। গত কয়েক মাসে ডাকাত সর্দার বাবলা, স্যুটার মান্নান ও হৃদয় বাঘকে হত্যা করেছে নৌ ডাকাত দলগুলো। এ এলাকা রক্ষার জন্য ২২ আগস্ট জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল, যা প্রথম থেকেই নৌ ডাকাতদের বিরোধের মুখে পড়ে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা