Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০২:৪০, ১ সেপ্টেম্বর ২০২৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ৭০ বস্তা সার জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, ৭০ বস্তা সার জব্দ
ছবি: সবার দেশ

নরসিংদীর রায়পুরায় অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানে ৮৫ হাজার টাকা জরিমানা, ৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জংগি শিবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোঃ মাসুদ রানা।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মোঃ সোহেল রানা প্রমূখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ রায়পুরা থানা পুলিশ এবং আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

নির্বাহী হাকিম মাসুদ রানা বলেন, খবর পাই নিবন্ধিত ডিলারের বাইরেও কিছু খুচরা বিক্রেতা অননুমোদিত সার বিক্রি করে আসছে। অভিযানে ঐ বাজারে দেখতে পেলাম লাইসেন্স নেই অননুমোদিত বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযানে অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে ৬টি সার ও কীটনাশকের দোকান মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৭০ বস্তা সার জব্দ করে ৭৯ হাজার ৫০০ টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়। সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজারব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নানারকম অনিয়মের বিরুদ্ধেই আজকে এ অভিযান পরিচালনা করেছি। যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে তারা যেন আর বিক্রয় না করে। অনুমোদনহীন ব্যবসা থেকে ফিরে আসে। সকল ডিলারের প্রতি অনুরোধ তারা যেন কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করে। তাদের ওই ম্যাসেজগুলো দেয়ার জন্য আজকের এ অভিযান। আগামীতেও তা অভ্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

যশোরের পশুহাটে দরপত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা
কর্ণফুলীতে মোবাইল কোর্ট, ১১ নৌযানে জরিমানা
প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ
১২ কেজি এলপিজি এখন ১৯৪০ টাকা
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি হুথিদের
হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই হামলা: আইআরজিসি
কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা
ঢাবিতে ম্রো সম্প্রদায়ের প্রথম নারী শিক্ষার্থী য়াপাও
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে
চিংড়ি রান্নায় নাচে মাতলেন পরীমনি
ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা হ্যারিস
শুধু দাম নয়, তেলের সরবরাহও বাড়ছে আজ থেকে
মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান জয়ী হয়েছে: ইরানি স্পিকার
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে
আর্জেন্টিনা-পাকিস্তান প্রীতি ম্যাচের সম্ভাবনা
অভাবী পেশায় বৈধতা নিয়েও দ্বিধা, বিতর্কে ফ্রান্সের নীতি
ডিবির ওসি আরিফের পৈশাচিকতা!