Sobar Desh | সবার দেশ পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৫

রূপপুর প্রকল্পে রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার

রূপপুর প্রকল্পে রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, ক্রিল ওই এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একা থাকতেন। শনিবার রাতে পরিবারের সদস্যরা রাশিয়া থেকে তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে কোম্পানির সিকিউরিটি অফিসারকে বিষয়টি জানান। পরে অফিসার দোভাষী আনোয়ারুল ইসলাম ও পাশের ফ্ল্যাটে থাকা এক রাশিয়ান নাগরিককে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় ক্রিলকে। পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল এসে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্রিল ব্রেন স্ট্রোকে মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ প্রতিবেদন পেলে জানা যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী