Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০০:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রায়পুরায় রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

রায়পুরায় রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার
ছবি: সবার দেশ

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্রীনিধী রেল স্টেশনের পশ্চিম পাশে উপজেলার চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফারি পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল বলেন, সকাল ৯ টায় সংবাদ পাই শ্রীনিধী রেলস্টেশন এলাকায় আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাত কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা কেউ তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে আমরা লাশের শরীরে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন পাইনি। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে। খবরে ঘটনাস্থলে পৌঁছে বেলা ১ টায় উদ্ধার করি। পরে লাশটি নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাই। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী