Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা আবুল হোসেন

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা আবুল হোসেন
ছবি: সবার দেশ

হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করলেন বেনাপোল পৌসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো.আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০(নব্বই) বছর। স্ত্রী,পুত্র-কণ্যাসহ তিনি অনেক গুণগ্রাহী রেখেগেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল রেলস্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বেনাপোল রেলস্টেশন সম্মুখে এ গার্ড অব অনার প্রদান করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান ও বেনাপোল পোর্টথানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মানিক কুমার সাহা।

এ সময় কফিনে রাখা মরহুমের লাশের উপর ফুল রেখে বিদায় সংবর্ধনা জানান তারা।

বেনাপোল পোর্ট থানার একটি চৌকষ পুলিশদল করুণ সুরে ভিউকল বাজিয়ে নিজেদের কাঁধে থাকা রাইফেল নামিয়ে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে বিদায় অভিবাদন জানায়।

মরহুমের পরিবারের সদস্য ছাড়াও শার্শা ও বেনাপোল এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধা ও ঐ এলাকার অনেকেই জানাযায় অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন রেলস্টেশন মসজিদের পেশ ইমাম মুফতি সাইদ আহম্মেদ। তাকে সহযোগীতা করেন মসজিদের মোয়াজ্জিন মো.আব্দুল্লাহ।

জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী