Sobar Desh | সবার দেশ এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:২৬, ৬ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির পানছড়ি গহীন জঙ্গলে সেনা অভিযান 

ইউপিডিএফ এর গোপন আস্তানা উন্মোচিত, অস্ত্র গোলাবারুদ উদ্ধার

ইউপিডিএফ এর গোপন আস্তানা উন্মোচিত, অস্ত্র গোলাবারুদ উদ্ধার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (সংস্কারবাদী) এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। 

সোমবার (৬ অক্টোবর) ভোর ৫টার  সময়  সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।

আইএসপিআর সূত্রে জানা যায়, অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা ওই আস্তানা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

আইএসপিআর আরও জানায়, অভিযানের সময় ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। 

সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে ইউপিডিএফ এবং তাদের অঙ্গসংগঠনসমূহ পরিকল্পিতভাবে নারী ও কোমলমতি শিক্ষার্থীদের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।

এদিকে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সেনাবাহিনী। 

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনও পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে আইএসপিআর জানায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার