Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০০, ৯ অক্টোবর ২০২৫

এলআইসি ইউনিটের তথ্যেই সিআইডির সাফল্য

গাজীপুরে দুর্ধর্ষ ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

গাজীপুরে দুর্ধর্ষ ডাকাত চক্রের সদস্য গ্রেফতার
প্রতীকি ছবি

গাজীপুরে সিআইডির এলআইসি ইউনিটের দেয়া তথ্যের ভিত্তিতে আরও এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন ও জেলা সিআইডি। সোমবার (৮ অক্টোবর ২০২৫) বিশেষ অভিযান চালিয়ে বাসন থানার তালতলা রোড এলাকা থেকে জয়নাল (৪৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আশুয়ান্দি গ্রামের বাসিন্দা।

সিআইডি সূত্র জানায়, গাজীপুর মেট্রো ও জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ গ্রেফতার অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল ধীরাশ্রম এলাকায় সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এর আগে ২ অক্টোবর রাতের ওই ঘটনায় গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মো. আব্দুল সোবহানের বাড়িতে ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। রাতের অন্ধকারে সশস্ত্র ডাকাতরা ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড ও বড় কাটার নিয়ে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। এরপর প্রায় আধঘণ্টা ধরে তারা তাণ্ডব চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এসময় বাড়ির কয়েকজন সদস্য ও ভাড়াটিয়া শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করে ৪ অক্টোবর ঢাকার সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকা থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়।

সিআইডি জানিয়েছে, জয়নালের গ্রেফতারের মাধ্যমে ডাকাত চক্রটির আরেকটি গুরুত্বপূর্ণ সদস্য ধরা পড়েছে। বর্তমানে তাকে আদালতে সোপর্দ ও রিমান্ড আবেদনসহ আইনি প্রক্রিয়া চলছে।

সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, এলআইসি ইউনিটের তথ্যের ভিত্তিতে সিআইডি গাজীপুরের টিম দ্রুত অভিযান চালিয়ে এ গ্রেফতার সম্পন্ন করেছে। বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুর সদর থানায় এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে (মামলা নং- ০৪(১০)২০২৫)। মামলার তদন্ত করছে সিআইডি গাজীপুর মেট্রো ও জেলা ইউনিট। তদন্ত কর্মকর্তারা বলছেন, এ ডাকাত চক্রটির শিকড় আরও বিস্তৃত—যার সদস্যরা বিভিন্ন জেলায় সক্রিয় ছিলো।

সিআইডির কর্মকর্তারা আশাবাদী, জয়নাল ও মনিরের জিজ্ঞাসাবাদে চক্রটির পূর্ণাঙ্গ কাঠামো ও পেছনের নেপথ্য হোতাদের শনাক্ত করা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা