Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ১২ অক্টোবর ২০২৫

কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে ভাঙচুর, গুলি

কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে ভাঙচুর, গুলি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে অনুষ্ঠিত একটি কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ (২৩) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কার গুলিতে তিনি আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল লোক কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করছে। এ সময় ভেতরে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই কনসার্টের আয়োজন করেছিলো, যেখানে জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্টসেল’ গান পরিবেশনের কথা ছিলো। সবার জন্য উন্মুক্ত এ কনসার্ট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ বাধে।

নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফু আলম জানান, কনসার্ট চলাকালে একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেয়, যারা ছাত্রলীগের কর্মী বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ গুলি চালায়, এতে ছাত্রদলের অন্তত দুজন আহত হন বলে দাবি করেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

এদিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও তদন্তাধীন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

ঘটনার পর কনসার্ট স্থগিত ঘোষণা করা হয়। কনভেনশন সেন্টারের বাইরে টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফের হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ধ্বংস করে দেবো: ইরান
ইরানের হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন
সাত গোলের ঝড়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
২ টাকায় ঈদের হাসি: মিরসরাইয়ে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
নজিরবিহীন নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া, ঈদের জামাত সকাল ১০টায়
আমিরাত-কাতারে ঈদের নামাজ মসজিদে, স্থগিত উন্মুক্ত জমায়েত
ঢাকা-ভাঙ্গা ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
বিএনপির ৩৫ নারী আসনে ৫০০ প্রার্থীর দৌড়ঝাঁপ
লাইনচ্যুত বগি উদ্ধারে লাগবে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
এ বছরেই হবে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
বাগেরহাটে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসরায়েলের হামলায় নিহত
বৃহস্পতিবার ব্যাংকের সীমিত শাখা খোলা, সময়সূচি প্রকাশ
বরিশালে শিশু রাইসাকে পুড়িয়ে হত্যা
গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, ঘরমুখো মানুষের ভোগান্তি
৮০ হাজার বন্দির জন্য কারাগারে ঈদ আয়োজন
ঝিকরগাছায় ভেজাল চানাচুর কারখানায় অভিযান, জরিমানা
ইরানের খোররামশাহর তাণ্ডবে ৩ ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস
বেনাপোল সীমান্তে বিজিবির ১২ লাখ টাকার চোরাচালান জব্দ