Sobar Desh | সবার দেশ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ০৪:৫২, ৩১ অক্টোবর ২০২৫

পূর্বধলায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত ২

পূর্বধলায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত ২
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকে ধাক্কা লেগে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিলো যে অটোরিকশাটি মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক জলিল মিয়া ও এক যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহত তিন যাত্রীকে উদ্ধার করেন। তাদের মধ্যে একজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং বাকি দুজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ লাশ দুটি উদ্ধার করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। নিহত চালক জলিল মিয়ার বাড়ি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চায়না মোড়ে বলে জানিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার।

তিনি আরও বলেন, নিহত যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে, চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোর কোনও সতর্কবাতি বা রিফ্লেক্টর থাকে না। এর ফলে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী অবিলম্বে রাতের সড়কে চলাচল নিয়ন্ত্রণ ও স্থির যানবাহনের ওপর কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার