Sobar Desh | সবার দেশ জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৫৪, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ০৬:৫৬, ২ নভেম্বর ২০২৫

জামালপুরে নদীতে নেমে ৪ শিশুর মৃত্যু

ভাইকে আঁকড়ে রেখেই শেষ নিঃশ্বাস বোনের

ভাইকে আঁকড়ে রেখেই শেষ নিঃশ্বাস বোনের
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে গোসল করতে নেমে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরেক শিশু, বৈশাখি। প্রবল স্রোতে নৌকা উল্টে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার চরভাটিয়ানী এলাকায় ঝিনাই নদীতে পাঁচ শিশু নৌকা ভাসিয়ে খেলছিলো। হঠাৎ নৌকা উল্টে সবাই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ডুবুরি দলের সহায়তায় রাতে তিনজনের মরদেহ উদ্ধার করে—সাইবা আক্তার, পলি আক্তার (১২) ও তার ছোট ভাই আবু হাসান (৮)।

দেখা যায়, পলি ও তার ভাইয়ের মরদেহ একে অপরের গলায় হাত জড়িয়ে আছে—মৃত্যুর পরও যেনো ভাইকে ছাড়েনি বোন। এ দৃশ্য দেখে পুরো গ্রামজুড়ে শোকের মাতম নেমে আসে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে একই স্থান থেকে উদ্ধার হয় আরেক শিশু কুলসুমের মরদেহ। এখনও নিখোঁজ ছোট মেয়ে বৈশাখি।

নিহত পলির দাদা রবিউল ইসলাম বলেন, পলি তার ভাইকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলো। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্তেও ভাইয়ের হাত ছাড়েনি।

জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, আমাদের টিম গতকাল সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করে, আজ সকালে উদ্ধার হয় আরেকজনের মরদেহ। এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার হয়েছে, বাকি একজনের খোঁজে অভিযান চলছে।

ঘটনাটি পুরো এলাকায় নেমে এনেছে গভীর শোকের ছায়া। স্কুলপড়ুয়া এ পাঁচ শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীর কান্নায় ভারী হয়ে উঠেছে চরভাটিয়ানীর আকাশ-বাতাস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী