Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ৪ নভেম্বর ২০২৫

আদালতের নির্দেশে মামলা

নগ্ন ছবি ও ভিডিও ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি

নগ্ন ছবি ও ভিডিও ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি
প্রতীকি ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে কথা বলে নগ্ন ছবি সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মুনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) শার্শার রাড়িপুকুর গ্রামের এক তরুণী বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন শার্শা থানার ওসিকে। আসামি মুনির হোসেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের শহিদের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি মুনির হোসেনের সাথে ওই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে অবিবাহিত দাবি করে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি মুনির হোসেন তরুণীর সাথে ভিডিও কলে কথা বলা শুরু করে। এরপর মুনির কৌশলে তরুণীর নগ্ন ছবি এবং ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। মুনির বিবাহিত জানতে পেরে তরুণী তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষীপ্ত হয়ে মুনির তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামি মুনির তরুণীর নগ্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এতে ওই তরুণীর মানসম্মান ক্ষুণ্ন হয়। এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড