Sobar Desh | সবার দেশ বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৬, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৪৬, ১০ নভেম্বর ২০২৫

শহীদ মীর মুগ্ধের জমজভাই স্নিগ্ধ 

কবরস্থানে লাশ দাফন করতে দেয়নি আ.লীগ, ব্ল্যাঙ্ক চেক অফার

কবরস্থানে লাশ দাফন করতে দেয়নি আ.লীগ, ব্ল্যাঙ্ক চেক অফার
ছবি: সংগৃহীত

শিবগঞ্জে অনুষ্ঠিত ছাত্র–জনতার সমাবেশে শহীদ মীর মুগ্ধের জমজভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রবিবার (৯ নভেম্বর) অভিযোগ করেছেন, আওয়ামী লীগ তাদের কোনও কবরস্থানে শহীদ মীর মুগ্ধের লাশ দাফন করতে দেয়নি। এজন্য তারা প্রত্যন্ত কোনও স্থানে, পুলিশের নজর এড়ানো যায় এমন জায়গায় মীর মুগ্ধকে দাফন করতে বাধ্য হয়েছেন—বলেন তিনি।

সমাবেশে মীর স্নিগ্ধ আরও বলেন, খুনি হাসিনার মন্ত্রীসহ বহু উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের বাড়িতে ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিলো। আমরা তাই বাড়িতেই থাকা সম্ভব হয়নি, আত্মগোপনে যেতে বাধ্য হয়েছি। পরে ৫ আগস্টে আমরা মুক্তি পেয়েছি। তিনি অভিযোগ করেন, তার ভাইকে হত্যা করে ক্ষমতাসীনরা দমন ও গুম–খুনের মধ্য দিয়ে বিরোধীদের ভয় দেখাচ্ছে।

সম্প্রতি বিএনপিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে মীর স্নিগ্ধ বলেন, তারা কোনও ধরনের আপোষ করবেন না। তিনি বলেন, আমি বিশ্ববাসীকেই দেখানোর চেষ্টা করেছি খুনি হাসিনা কীভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা হাসিনার সঙ্গে কোনো আপষ করবো না।

সংবাদে তিনি আরও তুলে ধরেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। সে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে খুনি হাসিনার তৈরি সরকার ব্যবস্থাকে চিরতরে মুছে ফেলা হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী