Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৪৭, ১১ ডিসেম্বর ২০২৫

রাজশাহীতে ৩২ ঘণ্টার মহাকাব্যিক অভিযান

শিশু সাজিদকে জীবিত উদ্ধার

শিশু সাজিদকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে টানা প্রায় ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে উদ্ধারকর্মীরা শিশুটিকে পাইপের গভীর অন্ধকার থেকে তুলে আনেন। বর্তমানে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান নিশ্চিত করেছেন যে শিশুটি জীবিত আছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কোয়েলহাট গ্রামে বুধবার দুপুরে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মায়ের হাত ধরে হাঁটার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় ছোট্ট সাজিদ। গর্তটি খড় দিয়ে ঢেকে রাখা ছিলো, ফলে মা রুনা খাতুন বুঝতেই পারেননি নিচে প্রাণঘাতী ফাঁদ অপেক্ষা করছে। সন্তান হঠাৎ হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ‘মা’ ডাক শুনে ফিরে তাকান; দেখেন, সাজিদ অন্ধকার গর্তে পড়ে গেছে।

স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রথমে চার্জড ভিশন ক্যামেরা ব্যবহার করে প্রায় ৩৫ ফুট গভীরে অনুসন্ধান চালানো হয়, কিন্তু শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি।

এরপর রাতভর এস্কেভেটর দিয়ে নলকূপের পাশ থেকে প্রায় ৩৫ ফুট গভীর বিশাল গর্ত খনন করা হয়। সকালে সেখান থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা চালানো হলেও মিলেনি কোনও চিহ্ন। কয়েকবার ক্যামেরা নামিয়েও কেবল মাটিই দেখা যায়। পরিস্থিতি জটিল হয়ে উঠলেও হাল ছাড়েনি ফায়ার সার্ভিস।

শেষপর্যন্ত নতুনভাবে খনন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা টানা পরিশ্রম, মাটি খনন, সুড়ঙ্গ তৈরি এবং নিখুঁত সমন্বয়ের পর বৃহস্পতিবার রাতে সবাইকে আবেগে ভাসিয়ে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

স্থানীয়দের অভিযোগ, বছরখানেক আগে সেচের জন্য নলকূপটি খোঁড়া হয়েছিলো। পানি না ওঠায় মালিক পরে মুখটি মাটি দিয়ে ঢেকে রাখলেও সম্প্রতি বৃষ্টির কারণে মাটি ধসে গিয়ে গর্তটি আবার উন্মুক্ত হয়ে পড়ে—যা পরিণত হয় ভয়াবহ দুর্ঘটনার স্থানে।

মা রুনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি বুঝতেই পারেননি যে খড়ের নিচে গভীর নলকূপের মুখ লুকিয়ে আছে। হাঁটার সময় মাত্র এক মুহূর্তের ভুলেই জীবন ঝুঁকিতে পড়ে শিশুটির।

অবশেষে ফায়ার সার্ভিসের অবিশ্বাস্য প্রচেষ্টায় ছোট্ট সাজিদের জীবন রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে পুরো এলাকায়। অভিযানের পুরো সময় জুড়ে ঘটনাস্থলে ভিড় করে অসংখ্য মানুষ।

সবার দেশ/কেএম

 

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮