Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ১৩ অক্টোবর ২০২৫

স্বাভাবিক হচ্ছে যান চলাচল

ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত‍্যাহার

ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত‍্যাহার
ছবি: সংগৃহীত

তিন দিন ধরে চলা পরিবহন ধর্মঘটে অবশেষে অবসান ঘটেছে ময়মনসিংহে। রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। ফলে রাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তঃজেলার সড়কগুলোতে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ওই বৈঠকে জেলা মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম সভা শেষে জানান, জনদুর্ভোগ বিবেচনায় সকল পক্ষের সঙ্গে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিলেন। তাই সংশ্লিষ্ট সকলের সম্মতিতেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। চলমান সমস্যাগুলো নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, তারা প্রস্তাবনা দেবে—সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, জনস্বার্থ ও জনদুর্ভোগকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্টরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। অভ্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

মোটর মালিক সমিতির সভাপতি মো. আলমগীর মাহমুদ আলম বলেন, শ্রমিক ও প্রশাসনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এখন থেকে সব রুটে স্বাভাবিকভাবে বাস চলবে। আমরা আশা করছি, যাত্রীদের আর কোনো ভোগান্তি হবে না।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিলো। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয় এবং জনজীবন প্রায় অচল হয়ে পড়ে।

ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর রাতে বাস টার্মিনালগুলোতে আবারও যান চলাচল শুরু হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ যাত্রীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার