Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩১, ২২ ডিসেম্বর ২০২৫

অর্থ পাচারের অভিযোগ দুদকের

বিএনপির প্রার্থী ড. জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএনপির প্রার্থী ড. জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

রোববার (২১ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের অনুসন্ধান দলের আবেদনের ওপর শুনানি শেষে আদালত ড. জালাল উদ্দিনসহ পাঁচজনের বিদেশ গমনে এ নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য ব্যক্তিরা হলেন— শাহানাজ পারভিন, সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী ও আয়েশা তাসীনিমা তানিভী।

দুদক সূত্রে জানা গেছে, ড. জালাল উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনৈতিক উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বর্তমানে তার ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেন এবং মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে দুদক।

আদালতে দেয়া দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা বর্তমানে দেশত্যাগের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম শুধু দীর্ঘায়িতই হবে না, বরং গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এ কারণে জনস্বার্থে এবং সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, ড. জালাল উদ্দিন এ অভিযোগের প্রধান ব্যক্তি। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। আদালতের এ আদেশের ফলে তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করছে কমিশন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের