Sobar Desh | সবার দেশ ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৭, ২১ ডিসেম্বর ২০২৫

পদত্যাগ করে লড়বেন শৈলকুপা থেকে 

বিএনপির প্রার্থী হচ্ছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান 

বিএনপির প্রার্থী হচ্ছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান 
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। নির্বাচনী লড়াইয়ে নামতে আগামী ২৮ ডিসেম্বর তিনি বর্তমান পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ সভার আয়োজন করা হয়েছিলো।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে তিনি ইতিবাচক সংকেত পেয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর পদত্যাগের পর তিনি সার্বক্ষণিকভাবে নির্বাচনী এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সাথে কাজ করবেন। শৈলকুপাকে সন্ত্রাসমুক্ত করা এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের এক পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একদল নারী কর্মী বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। এটি একটি কুফরি কাজ এবং ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা সাধারণ মানুষের মধ্যে গিয়ে এই অপপ্রচার রুখে দেন এবং সত্য তুলে ধরেন।

উক্ত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী এবং সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের এ ঘোষণার পর ঝিনাইদহের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন