Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৬, ১০ জানুয়ারি ২০২৬

যশোরে আইনজীবী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৯৯৯ কলে উদ্ধার

যশোরে আইনজীবী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৯৯৯ কলে উদ্ধার
ছবি: সবার দেশ

যশোরে স্বামীর নির্যাতনে নারী আইনজীবী অনিকা সরকার (২৭) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা রাতে সদর উপজেলার পুলেরহাটে ভাড়া বাড়িতে তাকে মারধরের ঘটনা ঘটে। ৯৯৯ -এ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের লিয়াকত আলীর ছেলের সাথে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আব্দুল আজিজ সরকারের মেয়ে আনিকা সরকারের ফেসবুকে পরিচয় হয়। এরপর তারা বিয়ে করেন। বর্তমানে তারা যশোর সদরের পুলেরহাটের একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। বিয়ের কয়েক মাস পার হতেই আনিকা জানতে পারেন আসাদুজ্জামান একজন মাদকাসক্ত। মাদকের টাকা না পেলেই সংসারে অশান্তি করতে থাকে। আনিকাকে মারধরও করা হতো। 

আইনজীবী আনিকা সরকার জানান, বৃহস্পতিবার ৮জানুয়ারি সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুজ্জামান কিল-ঘুষি ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। দুইজন পুলিশ সদস্য তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. রাহুল ঘোষ জানান, আনিকা সরকারের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, যশোর জজ আদালতের আইনজীবী আনিকা সরকারকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তার স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোথায় কত ঘুষ, জানাবে ‘ঘুষসাইট’
ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধের আলামত
‘হ্যাঁ অথবা না বলুন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত
ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
বাবার লাশ ফেলে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি
ফের দিল্লির রাজপথে সিজেপি
মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের