Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৮, ২২ জানুয়ারি ২০২৬

১১ প্রার্থীর মনোনয়ন বাতিল, প্রত্যাহার ৩

যশোরের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ প্রার্থী

যশোরের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ প্রার্থী
ছবি: সবার দেশ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ৬টি আসনে ৪৮ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৪ প্রার্থী। জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। 

গতকাল চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার। গত ২৯ ডিসেম্বর যশোরের ৬টি আসনে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরপর ১ জানুয়ারি থকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাইয়ে ৬টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ২০ জানুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে ৩৪ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- যশোর-১ শার্শা আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ, যশোর-৩ সদর আসনে এনসিপির প্রার্থী খালেদ সাইফুল্লাহ।

নির্বাচনে চূড়ান্ত প্রার্থীরা হলেন-

যশোর-১ (শার্শা) আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বক্তিয়ার রহমান, বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান ।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী শামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বাসদের প্রার্থী ইমরান খান, এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ, বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা।

যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের, জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী, সিপিবির প্রার্থী রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন, জাগপার প্রার্থী নিজামউদ্দীন অমিত।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন, বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল।

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম ।

যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী, এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসান, বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ। 

এদিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, তফসিল অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ হয়। আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ভোটের পরিবেশ অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ৬টি আসনে ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ ভোট কক্ষে ১৪ হাজার ৮৬১ ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪, সহকারী প্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ ও পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি