Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গাছ কাটা বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেফতার

গাছ কাটা বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেফতার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কাটার মামলায় সদস্যপদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এর আগে মঙ্গলবার উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয়ভাবে জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ স্থগিত করে।

মামলার অভিযোগে বলা হয়, নিজের বাড়ির যাতায়াতের পথ সহজ করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে লাগানো প্রায় ২০টি গাছ কেটে ফেলেন তিনি। স্থানীয় সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশের জন্য বাঁধের ওপর দিয়েই চলাচল করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে যাতায়াতে অসুবিধা হওয়ায় তিনি একে একে গাছ কাটা শুরু করেন।

সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছের গুঁড়ি কেটে পরে সেগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয় বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে