Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে শোকের ছায়া

‘আজকে আমার শেষ দিন’—লাইভে এসে তরুণীর আত্মহত্যা

‘আজকে আমার শেষ দিন’—লাইভে এসে তরুণীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পাখির বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। তার বাবার নাম ইদ্রিস আলী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি রাজশাহীতে এক ব্যক্তির পালিত মেয়ে হিসেবে বসবাস করতেন। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর তার শিক্ষাজীবন থেমে যায়।

পুলিশ জানায়, ভারতের এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সে সম্পর্কে টানাপোড়েন চলছিলো। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আরও জানা গেছে, তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন।

আত্মহত্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক আবেগঘন পোস্ট দেন রেজিনা। মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন, আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাবো। পৃথিবীতে আমার জন্য কোনও সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা। এর দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এ সুন্দর পৃথিবী।’

এ ছাড়া গলায় ফাঁস দেয়ার আগমুহূর্তে কথিত প্রেমিকের উদ্দেশে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লেখা একটি কাগজের ছবি পোস্ট করেন। পরে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। লাইভ ভিডিওতে দেখা যায়, ঘটনার পর পরিবারের সদস্যরা ওড়না কেটে ঝুলন্ত লাশ নিচে নামান।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

ওসি বলেন, নবম শ্রেণির পর মেয়েটির আর পড়াশোনা হয়নি। ফেসবুকের মাধ্যমে ভারতের এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিলো এবং সেখানে টানাপোড়েন চলছিলো। মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান