Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৫৬, ১৩ এপ্রিল ২০২৬

দায়িত্বে এএমডি আলতাফ হোসেন

ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে, নেপথ্যে নিয়ন্ত্রকের চাপ?

ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে, নেপথ্যে নিয়ন্ত্রকের চাপ?
ফাইল ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাধারণত কোনও ব্যাংকের এমডিকে অপসারণ, বদলি বা ছুটিতে পাঠানোর ক্ষেত্রে পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চায়। তবে এবার সরাসরি বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।

মো. ওমর ফারুক খান গত বছরের আগস্টে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘ প্রায় চার দশকে ট্রেজারি, বৈদেশিক বাণিজ্য, করপোরেট বিনিয়োগসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এবং তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।

আরও পড়ুন<<>> ‘৩৫ হাজার কোটি টাকাসহ এস আলমকে ব্যাংক ফেরত দিচ্ছে কারা?’

তার অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ব্যাংকের একটি ঊর্ধ্বতন সূত্র।

ব্যাংকিং খাতের পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংক খাতে অনিয়ম, খেলাপি ঋণ ও মালিকানা নিয়ন্ত্রণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে—তার প্রেক্ষাপটে এ সিদ্ধান্তকে আলাদা করে দেখার সুযোগ নেই। বিশেষ করে এস আলমের মতো কিছু প্রভাবশালী শিল্পগোষ্ঠী ও ব্যাংকের সম্পর্ক নিয়ে চলমান আলোচনার মধ্যেই এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ নতুন প্রশ্ন উত্থাপন করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্রিকেটের গৌরবগাথা বিশ্বকাপ স্বপ্ন জয়ের ইতিহাস
পানি স্বল্পতায় কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
বাগাতিপাড়ায় ভূমি অফিস থেকে কম্পিউটার চুরি
ফাঁকা বাড়ির আমগাছে ঝুলছিলো কিশোরীর লাশ
বেনাপোলে বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সংরক্ষিত আসনে জামায়াত-এনসিপি জোটে আলোচনায় যারা
‘একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি’—ট্রাম্পের নতুন হুমকি
ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে, নেপথ্যে নিয়ন্ত্রকের চাপ?
ইসরায়েলি হামলায় মুছে যাচ্ছে লেবাননের সীমান্ত জনপদ
‘৩৫ হাজার কোটি টাকাসহ এস আলমকে ব্যাংক ফেরত দিচ্ছে কারা?’
হরমুজকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের
কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেলো বৃদ্ধের
‘বাংলাদেশে ভূমিকম্প হলে দায় তারেক রহমানের নয়’
যুবলীগ নেতার সাজা কমাতে চিফ প্রসিকিউটরের নজিরবিহীন অনুরোধ
তামাকপণ্যের দাম বাড়ালে কমবে মৃত্যু, বাড়বে রাজস্ব
শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক
অধ্যাদেশ ইস্যুতে বিরোধীদল ‘রাজনীতি’ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত