Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ২ এপ্রিল ২০২৬

মার্চে এলো প্রায় ৩.৮ বিলিয়ন ডলার

দেশের রেমিট্যান্সে নতুন ইতিহাস

দেশের রেমিট্যান্সে নতুন ইতিহাস
প্রতীকি ছবি

দেশের বৈদেশিক আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়েছেন প্রবাসীরা। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশে এসেছে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায়, মার্চ মাসজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার মার্কিন ডলার, যা একক মাস হিসেবে সর্বোচ্চ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে উল্লেখযোগ্য হারে এ প্রবৃদ্ধি হয়েছে।

এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিলো ২০২৫ সালের মার্চে, তখন প্রবাসীরা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার দেশে পাঠান। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে আসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা ছিলো তৃতীয় সর্বোচ্চ।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের আস্থা বৃদ্ধি, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা এবং সরকারের বিভিন্ন প্রণোদনা নীতির ফলে রেমিট্যান্স প্রবাহে এ রেকর্ড সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য