Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৭, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ০০:২৮, ১৪ মার্চ ২০২৬

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরই অগ্রাধিকার

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, অর্ধশিক্ষিত ব্যক্তিদের নয়, বরং শিক্ষাক্ষেত্রে যাদের বাস্তব অবদান রয়েছে তাদের নিয়েই কমিটি গঠনের চিন্তাভাবনা করছে সরকার।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত লোকজনকে রাখার বিষয়ে যে তথ্য প্রচার করা হয়েছে তা অসম্পূর্ণ ও বিকৃত। বাস্তবে এমন কোনও সিদ্ধান্ত সরকার নেয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য দক্ষ ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্পৃক্ত করার দিকেই গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

কচুয়াকে শিক্ষার ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সারা দেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সে উদ্যোগ ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে ধাপে ধাপে কাজ করছে।

এসএসসি পরীক্ষার পদ্ধতি নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, পুরোনো ধাঁচে নয়, বরং সময়োপযোগী ও বাস্তবসম্মত নতুন নিয়মে এসএসসি পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রকৃত সত্য তুলে ধরা জরুরি। কোনও বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
অস্ত্রোপচারের আগে ছেলের সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাস
তরুণীর প্যাকেটে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল
ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ছয় ক্রুর সবাই নিহত
পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে খুনের রাজনীতি শুরু হয়: জামায়াত আমির
অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: নাহিদ ইসলাম
টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড
কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরলেন
নোয়াখালীতে পুকুর সেচতে মিললো অর্ধগলিত লাশ
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
যশোর কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান
বেনাপোলে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
ভ্যাপসা গরমের পর ঢাকায় শিলাবৃষ্টি
‘অমুকের ভাই…, ভাই একটু বলে দেন’—তদবির প্রসঙ্গে মির্জা ফখরুল
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বই ‘শুধু মাধবীর জন্য’র মোড়ক উন্মোচন
ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১