Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

শপথের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে এ সংক্রান্ত একটি পোস্ট ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যেখানে নতুন সরকারের প্রতি শুভকামনা জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় নবীন ও প্রবীণ মিলিয়ে মোট ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।

রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে নতুন প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা বিনিময় ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং ধারাবাহিকতা রক্ষার ইঙ্গিত বহন করছে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বস্তির রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার
শপথের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়
প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
মন্ত্রীসভায় শপথের পর বাগাতিপাড়ায় পুতুলকে অভিনন্দন
বৃষ্টিতে ভেসে গেলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ
পররাষ্ট্র মন্ত্রণালয় পেলেন ড. খলিলুর রহমান
মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৪ জন
দক্ষিণ প্লাজায় শপথ নিলেন ২৫ মন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার
মন্ত্রিসভার অনুষ্ঠান বর্জন করলো এনসিপি
মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা
শপথ নিলেন এনসিপির এমপিরা
মব সৃষ্টির আগেই তিতাস ছাড়ুন— ইউএনওকে এমপি সেলিম ভূঁইয়ার হুমকি