Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৬, ৬ মার্চ ২০২৬

সংবিধান সংস্কার পরিষদ গঠনে দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ

সংবিধান সংস্কার পরিষদ গঠনে দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ
ছবি: সংগৃহীত

গণভোটে জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ক্ষেত্রে সরকার এখনো প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণের অভ্যুত্থান থেকে জন্ম নেয়া এনসিপি জবাবদিহি, সংস্কার এবং ন্যায়বিচার প্রত্যাশী নাগরিকদের আশা নিয়ে জাতীয় সংসদে প্রবেশ করেছে। তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, সংস্কার প্রক্রিয়া, বিচারিক উদ্যোগ এবং নির্বাচন—সবকিছুই গত এক বছরে দেশের রাজনৈতিক পথচলাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

তিনি বলেন, এনসিপি শুরু থেকেই গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে সোচ্চার রয়েছে। জুলাইয়ের সহিংসতা এবং জোরপূর্বক গুমের ঘটনাগুলোর বিচার দাবিতে দলটি আপসহীন অবস্থান নিয়েছে। পাশাপাশি সার্বভৌম পররাষ্ট্রনীতি, স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দলটি।

কূটনীতিকদের উদ্দেশে তিনি জানান, প্রথম জাতীয় নির্বাচনে এনসিপি একটি জোটের অংশ হিসেবে নির্ধারিত আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং একই সঙ্গে দলীয় স্বতন্ত্র নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছে। এতে দলটি ছয়টি আসনে জয়লাভ করেছে এবং জাতীয় ভোটের প্রায় ৩ শতাংশ অর্জন করেছে। একটি যুব আন্দোলন থেকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেন তিনি।

তবে তিনি বলেন, এ ফলাফল এখনও দেশের প্রতিষ্ঠিত ক্ষমতাকাঠামোর শক্ত অবস্থানকেই প্রতিফলিত করে। ভোটগ্রহণ প্রক্রিয়া মোটামুটি বিশ্বাসযোগ্য হলেও কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটে জনগণের যে মতামত প্রকাশ পেয়েছে, তার ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের উদ্যোগ নেয়া সরকারের দায়িত্ব ছিলো। কিন্তু এখন পর্যন্ত সে দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি।

ইফতার মাহফিলে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত Yusuf Ramadan, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত Reto Renggli, যুক্তরাজ্যের হাইকমিশনার Sarah Cooke এবং পাকিস্তানের হাইকমিশনার Imran Haider।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং আইনজীবী আবু হেনা রাজ্জাকীসহ আরও অনেকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মাঝ আকাশে উধাও ভারতের যুদ্ধবিমান
বাগাতিপাড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্নসাৎতের আভিযোগ
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক
যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
যেভাবে খামেনিকে হত্যা করে ইসরায়েল
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনালে ভারত
হামলার পর জনশূন্য তেহরানের রাস্তা
আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
সংবিধান সংস্কার পরিষদ গঠনে দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ
আইভী ও বদির জামিন স্থগিত
টঙ্গী বাজারের রাবেয়া মার্কেটে ভয়াবহ আগুন
মেট্রোরেলে সিট দখলের কৌশল ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম
দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল পরিহারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মহীয়সী নারী বেগম খালেদা জিয়া