Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য উইথড্র না করলে দুদকের বিরুদ্ধে মামলা: আসিফ

২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য উইথড্র না করলে দুদকের বিরুদ্ধে মামলা: আসিফ
ছবি: সংগৃহীত

নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রকৃত প্রতিবেদনের কোনও মিল নেই।

প্রকাশিত সংবাদ প্রত্যাহার এবং দুদকের মুখপাত্রের বক্তব্য প্রত্যাখ্যান করা না হলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) এনসিপির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, মিডিয়ার রিপোর্টের সঙ্গে দুদকের রিপোর্টের মিল নেই। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে মানহানির মামলা করার কথাও জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, 

দুদকের মুখপাত্র যদি ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য উইথড্র না করেন, তার বক্তব্যের বরাত দিয়ে যে নিউজগুলো হয়েছে সেগুলো উইথড্র না করেন, তাহলে আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।

নিজের বিরুদ্ধে ৩৮ জন কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে পদায়নের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতেই ওই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এ ক্ষেত্রে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দুদক কি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে?

এ ছাড়া ১৮২ জন কর্মকর্তার পদোন্নতিও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, তার বিরুদ্ধে যে দুটি বিষয়কে কেন্দ্র করে অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভিন্ন প্রেক্ষাপটে ঘটলেও গণমাধ্যমে তা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে, দুটো ঘটনাই সচিব পর্যায়ে সম্পন্ন হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের দিনের আলোতে করা দুর্নীতি আড়াল করতে আমার বিরুদ্ধে নিউজ করানো হচ্ছে।

এ সময় তদন্তকারী সংস্থার দায়িত্বশীল ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা। অভিযোগ যাচাই-বাছাই এবং তদন্তের বিষয়ে বক্তব্য দেয়ার ক্ষেত্রে দুদককে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রত্যাহার বা মুছে ফেলা না হলে তিনি আইনি পদক্ষেপ নেবেন। তিনি বলেন, 

নিউজ ডিলিট না করলে মানহানির মামলা করবো। ২৪ ঘণ্টার মধ্যে দুদক বক্তব্য প্রত্যাখ্যান না করলে আইনি প্রক্রিয়ায় মানহানির মামলা করবো।

দুদকের সংস্কার নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। এ প্রসঙ্গে বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি দাবি করেন, এ কারণেই দলটি দুদকের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করেনি।

একই সঙ্গে সরকারের প্রতি বিরোধী মত দমনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন: আসিফ মাহমুদ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
ফ্যাসিস্ট সরকারের সময়ে জ্বালানি খাত পঙ্গু করে রাখা হয়েছিলো: প্রধানমন্ত্রী
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েতে চালু দুই সার্ভিস সেতু
ফেনীতে বিএনপির সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য উইথড্র না করলে দুদকের বিরুদ্ধে মামলা: আসিফ
৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ উদ্দেশ্যমূলক নিউজ: হাসনাত
দেশে ফিরলেন মির্জা আব্বাস
আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে: আসিফ মাহমুদ
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প