Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ২৪ এপ্রিল ২০২৫

৩৪ ইটভাটা মালিকের রিটের স্থগিতাদেশ বাতিল করেছে হাইকোর্ট

৩৪ ইটভাটা মালিকের রিটের স্থগিতাদেশ বাতিল করেছে হাইকোর্ট
ফাইল ছবি

পার্বত্য চট্টগ্রামের ৩৪ জন ইটভাটা মালিক কর্তৃক দায়েরকৃত দুটি রিট পিটিশনের (৯৬০৬/২০২২ এবং ১৩১৯১/২০২২) স্থগিতাদেশ বাতিল করেছে হাইকোর্ট। 

বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। 

২০২২ সালে দায়েরকৃত উক্ত রিট পিটিশনের শুনানি শেষে আদালত রুল জারি করলেও প্রাথমিকভাবে স্থগিতাদেশ মঞ্জুর করেননি। পরবর্তীতে, ১৫ নভেম্বর ২০২৩-এ বিচারপতি নাইমা হায়দারের আদালত স্থগিতাদেশ প্রদান করেন, যা ইটভাটা মালিকদের পক্ষে গিয়েছিলো। তবে, এ একই বিষয়ে পূর্বে দায়েরকৃত আরেকটি রিট পিটিশন বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে খারিজ হয়। এর বিরুদ্ধে ইটভাটা মালিকগণ আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (৭৬২ ও ৭৫৮/২০২৩) দায়ের করেন, যা নিষ্পত্তি হলেও কোনো স্থগিতাদেশ পাননি। 

এদিকে, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB) রিট পিটিশনে পক্ষভুক্তির আবেদন করলে তা মঞ্জুর হয়। গতকাল HRPB-এর পক্ষে স্থগিতাদেশ বাতিলের আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ১৫ নভেম্বর ২০২৩-এর স্থগিতাদেশ বাতিল করে। 

HRPB-এর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানিতে বলেন, একটি নিষ্পত্তিকৃত বিষয়ে বারবার মামলা দায়ের করে ইটভাটা মালিকগণ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছেন। অধিকাংশ ইটভাটার লাইসেন্স না থাকা সত্ত্বেও এগুলো পরিচালিত হচ্ছে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

শুনানিতে মনজিল মোরসেদকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ শফিকুর রহমান। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা