Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:০২, ২৫ আগস্ট ২০২৫

তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যার মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে।

সোমবার (২৫ আগষ্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে তৌহিদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির সময় তৌহিদকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের আবেদন করে, অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে একই মামলায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আন্দোলনকারী মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে গুলিবর্ষণে তিনি আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন হত্যা মামলা দায়ের করেন। মামলায় ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। নাসির উদ্দিন মামলার ২২ নম্বর আসামি এবং তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে এজাহারে অন্তর্ভুক্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮