Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৫২, ৩ ডিসেম্বর ২০২৫

কারাগারে স্নাতক পরীক্ষা দেবেন সাবেক এমপি তুহিন, বই নেয়ার অনুমতি আদালতের

কারাগারে স্নাতক পরীক্ষা দেবেন সাবেক এমপি তুহিন, বই নেয়ার অনুমতি আদালতের
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে কারাগারে বসে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে আদালত। স্নাতক (অনার্স) পরীক্ষার প্রস্তুতির জন্য তাকে বই সরবরাহের অনুমতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াক এ নির্দেশ দেন। তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আদালতে আবেদন করেন।

আইনজীবী জানান, প্রায় ছয় মাস ধরে কারাগারে থাকা তুহিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী। সামনে পরীক্ষা হওয়ায় তিনি কারাগারে বসে পড়াশোনার সুযোগ চান। শুনানির পর আদালত সে আবেদন মঞ্জুর করেন।

গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাসা থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে আইনজীবী জানান।

২০১৪ সালের মার্চে সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে এমপি হিসেবে শপথ নেন সাবিনা আক্তার তুহিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও পরে আবার সে মনোনয়ন চান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের কাছে পরাজিত হন তিনি।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তুহিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। চলতি বছরের ২৩ জুন গ্রেফতার হওয়ার পর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান