Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ১২ জানুয়ারি ২০২৬

অবৈধ ইটভাটার বিরুদ্ধে বড় রায়

ইটভাটা মালিকদের ছয় আপিল খারিজ আপিল বিভাগের

ইটভাটা মালিকদের ছয় আপিল খারিজ আপিল বিভাগের
ফাইল ছবি

সারাদেশে লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটা উচ্ছেদের পথে বড় আইনি বাধা অপসারিত হলো। ইটভাটা মালিকদের দায়ের করা ছয়টি আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা বহাল থাকলো এবং চলমান উচ্ছেদ কার্যক্রমে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) দায়ের করা একটি জনস্বার্থমূলক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট দেশের বিভিন্ন স্থানে লাইসেন্স ছাড়া স্থাপিত ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। ওই আদেশের পর প্রশাসন মাঠপর্যায়ে উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় ইটভাটা মালিকদের পক্ষ থেকে আদেশ সংশোধন (মডিফাই) করে ভাটা পরিচালনার সুযোগ চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের আদালত ইটভাটা পরিচালনা সংক্রান্ত কিছু বিষয় আংশিকভাবে মডিফাই করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের মূল নির্দেশনা বহাল রাখেন। এরপর এ আদেশের বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিকরা আপিল বিভাগে ছয়টি আপিল দায়ের করেন।

এ আপিলগুলো দায়ের করে নেত্রকোনার এন ব্রিক, রংপুরের এমসি ব্রিকস, নেত্রকোনার এ আর এস ব্রিকস, নেত্রকোনার এসটি ব্রিকস, যশোরের তানজিলা ব্রিকস এবং গাইবান্ধার এইচ বি সি ব্রিকস।

এদিকে চলতি মৌসুমে অবৈধ ইটভাটা সংক্রান্ত আরও অনেক মামলা আপিল বিভাগে বিচারাধীন থাকার তথ্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, কিছু ইটভাটা মালিক পেন্ডিং মামলার সার্টিফিকেট দেখিয়ে প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছেন।

এ প্রেক্ষাপটে ছয়টি আপিল দ্রুত শুনানির জন্য রিটকারী পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ আবেদন করেন। আবেদনের পর চেম্বার জজ আদালত আপিলগুলো দ্রুত নিষ্পত্তির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

পরবর্তীতে মাননীয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে আজ ছয়টি আপিলই খারিজ করে রায় দেন।

রায় পরবর্তী প্রতিক্রিয়ায় রিটকারীর পক্ষে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, এর আগেও ইটভাটা মালিকরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন এবং সেগুলোও শুনানি শেষে খারিজ হয়েছিলো। বর্তমানে যেহেতু অবৈধ ইটভাটা উচ্ছেদের কার্যক্রম জোরালোভাবে চলছে, সে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই মালিকরা নতুন করে এ আপিলগুলো দায়ের করেছিলেন।

তিনি আরও বলেন, আপিল বিভাগ ছয়টি আপিল খারিজ করায় এখন অবৈধ ইটভাটা উচ্ছেদের আইনি ভিত্তি আরও শক্তিশালী হলো এবং পরিবেশ রক্ষা ও জনস্বার্থে প্রশাসনের অভিযান নির্বিঘ্নে চলবে।

রিটকারীর পক্ষে আপিল বিভাগে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের